উইকি লাভস আর্থ বাংলাদেশ ২০২৬

উইকি লাভস আর্থ বাংলাদেশ ২০২৬: বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যকে মুক্ত জ্ঞানে যুক্ত করুন


বাংলাদেশের সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল, জীববৈচিত্র্য, বন্যপ্রাণী, উদ্ভিদ, বনভূমি, জলাভূমি ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ নিয়ে শুরু হয়েছে উইকি লাভস আর্থ বাংলাদেশ ২০২৬। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশের কোনো সংরক্ষিত এলাকার ছবি বা ভিডিও তুলে উইকিমিডিয়া কমন্সে আপলোড করতে হবে।

কারা অংশ নিতে পারবেন?

বাংলাদেশের প্রকৃতি, জীববৈচিত্র্য ও সংরক্ষিত অঞ্চল নিয়ে আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। মোবাইল ফোন, ক্যামেরা বা অন্য যেকোনো ডিভাইসে তোলা নিজের ছবি জমা দেওয়া যাবে। আগে তোলা ছবিও জমা দেওয়া যাবে, তবে অবশ্যই প্রতিযোগিতার সময়সীমার মধ্যে আপলোড করতে হবে।

কী ধরনের ছবি গ্রহণযোগ্য?

ছবিটি অবশ্যই বাংলাদেশের কোনো সংরক্ষিত এলাকার ভেতরে তোলা হতে হবে, অথবা সেই এলাকার উদ্ভিদ, প্রাণী বা প্রাকৃতিক বৈশিষ্ট্যকে তুলে ধরতে হবে। জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, ইকো-পার্কসহ বিভিন্ন সংরক্ষিত অঞ্চল এ প্রতিযোগিতার আওতায় রয়েছে।

অংশগ্রহণের ধাপ

প্রথমে একটি উইকিমিডিয়া অ্যাকাউন্ট তৈরি করুন বা বিদ্যমান অ্যাকাউন্টে লগইন করুন। এরপর বাংলাদেশের সংরক্ষিত অঞ্চলের তালিকা থেকে আপনার ছবির স্থান নির্বাচন করে ছবি আপলোড করুন। ছবির সঙ্গে স্থান, তারিখ, প্রজাতির নাম বা সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করলে তা উইকিমিডিয়া প্রকল্পে আরও বেশি ব্যবহারযোগ্য হবে।

পুরস্কার

এই প্রতিযোগিতায় স্থানীয় পর্যায়ে বিজয়ীদের জন্য রয়েছে নগদ পুরস্কার:

১ম পুরস্কার: ২০,০০০ টাকা
২য় পুরস্কার: ১৫,০০০ টাকা
৩য় পুরস্কার: ১০,০০০ টাকা
বিশেষ স্বীকৃতি: ৭,০০০ টাকা

শীর্ষ ৫ জন বিজয়ী ও বিশেষ স্বীকৃতিপ্রাপ্ত অংশগ্রহণকারীরা ক্রেস্ট, সনদপত্র ও স্মারক পাবেন। বাংলাদেশ থেকে নির্বাচিত সেরা ১৫টি ছবি আন্তর্জাতিক পর্বেও পাঠানো হবে।

মনে রাখবেন

ছবি অবশ্যই নিজের তোলা হতে হবে, ন্যূনতম দুই মেগাপিক্সেল হতে হবে এবং ১ জুন থেকে ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে আপলোড করতে হবে। প্রকৃতির ছবি তুলতে গিয়ে কোনো উদ্ভিদ, প্রাণী বা প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করা যাবে না। বাংলাদেশের প্রকৃতি শুধু আমাদের সম্পদ নয়, এটি বিশ্বের মুক্ত জ্ঞানেরও অংশ হতে পারে। আপনার ক্যামেরায় ধরা পড়া একটি ছবি ভবিষ্যতের গবেষণা, শিক্ষা ও সচেতনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আজই অংশ নিন উইকি লাভস আর্থ বাংলাদেশ ২০২৬-এ এবং বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যকে মুক্ত জ্ঞানের ভাণ্ডারে যুক্ত করুন। প্রতিযোগিতার পাতা

আয়োজক ও সহযোগিতা

আয়োজক: বাংলা উইকিসংযোগ
সমর্থনে: উইকিমিডিয়া বাংলাদেশ

প্রকল্পের তথ্য

আয়োজক: বাংলা উইকিসংযোগ
সমর্থনে: উইকিমিডিয়া বাংলাদেশ
সময়কাল: ১ জুন ২০২৬ – ৩১ জুলাই ২০২৬
ধরন: অনলাইন আলোকচিত্র ও ভিডিও প্রতিযোগিতা
প্রকল্প: উইকিমিডিয়া কমন্স
লক্ষ্য: বাংলাদেশের সংরক্ষিত প্রাকৃতিক এলাকা ও জীববৈচিত্র্যের ছবি/ভিডিও মুক্ত লাইসেন্সে প্রকাশ
অংশগ্রহণ: সবার জন্য উন্মুক্ত
পুরস্কার: নগদ পুরস্কার, ক্রেস্ট, সনদপত্র ও স্মারক