উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৬

বাংলা উইকিঅভিধান সমৃদ্ধ করার সুযোগ এখন আপনার হাতে। নতুন শব্দভুক্তি তৈরি ও বিদ্যমান ভুক্তির মানোন্নয়নে অংশ নিন উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৬-এ এবং জিতে নিন আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র।


উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৬ শুরু হয়েছে!

বাংলা উইকিঅভিধানে নতুন শব্দভুক্তি তৈরি ও বিদ্যমান ভুক্তির মানোন্নয়নের মাধ্যমে মুক্ত জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করুন—আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কার।

পুরস্কার

১. প্রথম স্থান: ৬,০০০ টাকার গিফট ভাউচার
২. দ্বিতীয় স্থান: ৪,০০০ টাকার গিফট ভাউচার
৩. তৃতীয় স্থান: ৩,০০০ টাকার গিফট ভাউচার

চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের জন্যও রয়েছে গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র। কমপক্ষে একটি ভুক্তি গৃহীত হলে পাওয়া যাবে ডিজিটাল সনদপত্র। শর্তসাপেক্ষে নির্বাচিত অংশগ্রহণকারীদের মোবাইল ইন্টারনেট সহায়তাও দেওয়া হবে।

অংশ নিতে বাংলা উইকিঅভিধানে লগইন করুন, অংশগ্রহণকারী তালিকায় নিজের নাম যোগ করুন এবং নিয়ম মেনে ভুক্তি তৈরি করে পর্যালোচনার জন্য জমা দিন।

শব্দের ব্যুৎপত্তি, উচ্চারণ ও অর্থ যুক্ত করতে ভুলবেন না। যত খুশি তত ভুক্তি তৈরি করা যাবে।

আজই অংশ নিন এবং বাংলা ভাষার মুক্ত অভিধানকে আরও সমৃদ্ধ করুন।

#উইকিঅভিধান #উইকিঅভিধান_ভুক্তি_প্রতিযোগিতা_২০২৬ #বাংলা_উইকিঅভিধান #মুক্তজ্ঞান #বাংলাভাষা