উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬: লিখুন ভ্রমণের গল্প, জিতে নিন পুরস্কার

৩ মিনিট পড়া লেখক @Yahya Wikivoyage

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুরু হচ্ছে মাসব্যাপী উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬! ভ্রমণের নেশা, লেখার আনন্দ কিংবা ইংরেজি থেকে বাংলায় অনুবাদের দক্ষতা—এই তিনের মেলবন্ধনে অংশ নিন দারুণ এই আয়োজনে। বাংলায় সমৃদ্ধ, নির্ভরযোগ্য ও উন্মুক্ত ভ্রমণ তথ্যভাণ্ডার গড়ে তুলতে যোগ দিন আপনিও, আর জিতে নিন চমৎকার সব পুরস্কার।

প্রতিযোগিতার বিষয়বস্তু

বাংলা উইকিসংযোগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উইকিভ্রমণের নীতিমালা ও লিখনরীতি মেনে দুইভাবে নতুন নিবন্ধ যোগ করা যাবে:

  • অনুবাদ: নির্ধারিত তালিকা থেকে ইংরেজি উইকিভ্রমণের যেকোনো নিবন্ধ বেছে নিয়ে সম্পূর্ণ বাংলায় অনুবাদ করা।
  • মৌলিক রচনা: উইকিভ্রমণের মানদণ্ড বজায় রেখে নিজস্ব অভিজ্ঞতায় মৌলিক ভ্রমণ নিবন্ধ লেখা।

সবচেয়ে অনুপ্রেরণাদায়ক বিষয় হলো, আপনার কমপক্ষে একটি নিবন্ধ গৃহীত হলেই পেয়ে যাবেন একটি ডিজিটাল সনদপত্র!

অংশগ্রহণের সহজ ধাপ

  1. সবার আগে আপনার উইকিমিডিয়া অ্যাকাউন্টে লগ-ইন করে নিন। অ্যাকাউন্টে প্রবেশ না করে (আইপি ঠিকানা থেকে) সম্পাদনা করলে তা প্রতিযোগিতায় গণ্য হবে না।
  2. প্রতিযোগিতার মূল পাতার অংশগ্রহণকারী অংশে নিজের নাম যুক্ত করুন।
  3. নিবন্ধ তালিকা থেকে পছন্দের বিষয়টি বেছে নিয়ে পাশের ‘নাম যোগ করুন’ বাটনে ক্লিক করুন। এতে নিবন্ধটি আপনার নামে সংরক্ষিত থাকবে এবং অন্য কেউ তা বেছে নিতে পারবেন না।
  4. নিবন্ধটির অনুবাদ বা লিখন সম্পূর্ণ শেষ করে পর্যালোচনার জন্য জমা দিন।

মুঠোফোন থেকে সহজে অংশগ্রহণের নিয়ম জানতে দেখে নিতে পারেন এই ভিডিও টিউটোরিয়ালটি।

জরুরি কিছু নিয়মাবলি

  • আগের নিবন্ধ জমা না দিয়ে একসঙ্গে তিনটির বেশি নিবন্ধ আটকে রাখা যাবে না।
  • তালিকাভুক্ত নিবন্ধ ছাড়া বাইরের কোনো লেখা জমা নেওয়া হবে না। পছন্দের নিবন্ধটি তালিকায় না থাকলে আলাপ পাতায় বার্তা দিয়ে তা যুক্ত করার অনুরোধ জানাতে পারেন।
  • নিবন্ধ পুরোটা অনুবাদ করতে হবে; অসম্পূর্ণ বা আংশিক অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  • যান্ত্রিক অনুবাদ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা গুগল ট্রান্সলেটের সাহায্যে হুবহু তৈরি লেখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনুবাদে সহায়ক টুলের সাহায্য নিলেও তা নিজে পড়ে প্রাঞ্জল ও যথাযথ রূপ দিতে হবে। এ ক্ষেত্রে উইকিভ্রমণের এআই অনুবাদ নীতিমালা পুরোপুরি মেনে চলা বাধ্যতামূলক।
  • নিবন্ধ তৈরির সংখ্যায় কোনো সীমাবদ্ধতা নেই—যত খুশি নিবন্ধ লিখতে বা অনুবাদ করতে পারেন।
  • পর্যালোচকরাও অংশ নিতে পারবেন, তবে নিজের তৈরি নিবন্ধ নিজে পর্যালোচনা করতে পারবেন না।

পুরস্কারের বিবরণ

গৃহীত নিবন্ধগুলোর মোট শব্দসংখ্যার ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। শীর্ষ দশজন বিজয়ী পাবেন বই বা গিফট ভাউচার এবং মুদ্রিত সনদপত্র:

স্থানপুরস্কার
১ম৬,০০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
২য়৪,০০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
৩য়৩,০০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
৪র্থ২,৫০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
৫ম২,০০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
৬ষ্ঠ থেকে ১০ম (৫ জন)৫০০ টাকা সমমূল্যের বই বা গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র
কমপক্ষে একটি নিবন্ধ গৃহীত হলেডিজিটাল সনদপত্র

বিশেষ দ্রষ্টব্য: পুরস্কারের অর্থমূল্য বাংলাদেশি টাকায় নির্ধারিত; অন্য দেশের বিজয়ীদের ক্ষেত্রে তা সমমূল্যের স্থানীয় মুদ্রায় দেওয়া হবে। তবে ডাকযোগাযোগের সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের বাইরে মুদ্রিত সনদপত্র পাঠানো সম্ভব হচ্ছে না।

ইন্টারনেট সহায়তা

অংশগ্রহণ নির্বিঘ্ন করতে নির্দিষ্ট শর্তসাপেক্ষে বাছাইকৃত প্রতিযোগীদের মোবাইল ডেটা সহায়তা দেওয়া হবে। এই সুবিধা পেতে পূরণ করুন এই ফর্মটি।

আজই যোগ দিন

আপনার একটি সুন্দর লেখাই হয়তো কোনো পর্যটকের পরবর্তী ভ্রমণের চমৎকার দিশা হয়ে উঠবে। তাই আর অপেক্ষা না করে এখনই অংশ নিন এবং বাংলায় মুক্ত ভ্রমণতথ্য ছড়িয়ে দেওয়ার এই মহতী উদ্যোগে শামিল হোন। যেকোনো প্রশ্ন বা তথ্যের জন্য নিঃসংকোচে এখানে বার্তা পাঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *