দেলোয়ার আকরাম
দেলোয়ার আকরাম একজন উইকিমিডিয়ান এবং সামাজিক কর্মী। তিনি ঢাকা উইকিমিডিয়া কমিউনিটির সহ-সমন্বয়ক।
তিনি উইকিমিডিয়া বাংলাদেশের সমস্ত কার্যক্রম ও উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই এই ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন। বাংলা উইকিপিডিয়ায় এডিট-আথন আয়োজন, পর্যালোচনা এবং দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।