এই প্রকল্পটি সমাপ্ত হয়েছে। নতুন করে আর অংশগ্রহণ করা যাবে না।

উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৫

বাংলা উইকিঅভিধানে নতুন ভুক্তি তৈরি ও বিদ্যমান ভুক্তির মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী প্রতিযোগিতা।

উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৫ বাংলা উইকিঅভিধানে আয়োজিত একটি নতুন ভুক্তি তৈরি ও বিদ্যমান ভুক্তির মানোন্নয়ন প্রতিযোগিতা।

উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা ২০২৫
ছবি: Thegreenj, সিসি বাই-এসএ ৩.০, উইকিমিডিয়া কমন্স

নিয়মাবলি

  • অংশ নিতে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে; আইপি থেকে করা সম্পাদনা গণ্য হয় না।
  • মূল, ছন্দ ও থিসরাস — এই তিন নামস্থানে বাংলা, ইংরেজি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, গাঢ়ো, অসমীয়া ও সিলেটি ভাষার পাতা তৈরি করা যাবে।
  • শব্দের ভুক্তিতে ব্যুৎপত্তি, উচ্চারণ ও অর্থ — এই তিনটি অংশ থাকতে হবে। উচ্চারণের ক্ষেত্রে স্বীকৃত বাংলা অভিধান অনুসরণ করুন, আইপিএ উচ্চারণ যুক্ত করার চেষ্টা করুন।
  • ইংরেজি ভুক্তির ক্ষেত্রে যান্ত্রিক বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  • যত খুশি তত ভুক্তি তৈরি করা যাবে।

সময়সীমা ও পুরস্কার

প্রতিযোগিতাটি ১ জুলাই ২০২৫ থেকে ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত চলে। ন্যূনতম দশটি ভুক্তি তৈরি করলেই পাওয়া যায় ডিজিটাল সনদপত্র, আর শীর্ষ অংশগ্রহণকারীদের জন্য থাকে গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র।

প্রকল্পের বিবরণ

  • আয়োজক: বাংলা উইকিসংযোগ
  • সময়ক্রম: ১–৩১ জুলাই ২০২৫
  • ধরন: অনলাইন ভুক্তি প্রতিযোগিতা
  • প্রকল্প: বাংলা উইকিঅভিধান
  • হ্যাশট্যাগ: #bnwiktionary
  • অংশগ্রহণ: উন্মুক্ত