উইকি শিশুদের ভালোবাসে ২০২৫

বাংলা উইকিপিডিয়ায় শিশু-সম্পর্কিত নিবন্ধ তৈরি ও উন্নয়নের অনলাইন প্রতিযোগিতা।


উইকি শিশুদের ভালোবাসে ২০২৫ বাংলা উইকিপিডিয়ায় শিশু-সম্পর্কিত বিষয়বস্তু বৃদ্ধি ও মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত একটি অনলাইন নিবন্ধ প্রতিযোগিতা। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো শিশু, শিশুর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, বিকাশ, সংস্কৃতি এবং শিশুদের জীবনঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে বাংলা উইকিপিডিয়ায় মানসম্মত নিবন্ধ তৈরি করা।

বাংলা উইকিপিডিয়ায় শিশু-সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক বিষয় এখনো অনুপস্থিত বা অসম্পূর্ণ। এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা নির্ধারিত তালিকা থেকে নিবন্ধ বেছে নিয়ে সেগুলো বাংলা ভাষায় অনুবাদ ও সম্প্রসারণ করবেন। এর ফলে বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য শিশু-সংক্রান্ত নির্ভরযোগ্য ও মুক্ত জ্ঞানভিত্তিক তথ্যভান্ডার আরও সমৃদ্ধ হবে।

প্রতিযোগিতায় অংশ নিতে অংশগ্রহণকারীকে নিজস্ব উইকিমিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে অংশগ্রহণকারী তালিকায় নিজের নাম যুক্ত করতে হবে। এরপর নিবন্ধ তালিকা থেকে পছন্দের নিবন্ধ নির্বাচন করে সেটি সম্পূর্ণ অনুবাদ করতে হবে। অসম্পূর্ণ অনুবাদ গ্রহণযোগ্য নয়। নিবন্ধ অনুবাদের পর প্রয়োজনীয় বিষয়শ্রেণী ও আন্তঃউইকি সংযোগ যুক্ত করে পর্যালোচনার জন্য জমা দিতে হবে।

যান্ত্রিক অনুবাদ, এআই অনুবাদ বা সরাসরি গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়। কোনো অনুবাদ-সহায়ক ব্যবহার করলে সেটি অবশ্যই নিজে পড়ে সংশোধন করতে হবে, যাতে ভাষা স্বাভাবিক, বোধগম্য ও সঠিক হয়।

প্রতিযোগিতার সময়কাল ১ ডিসেম্বর ২০২৫ থেকে ৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। কমপক্ষে একটি নিবন্ধ গৃহীত হলে অংশগ্রহণকারী ডিজিটাল সনদপত্র পাবেন। যোগকৃত মোট শব্দসংখ্যার ভিত্তিতে বিজয়ীদের ক্রম নির্ধারণ করা হবে।

প্রকল্পের তথ্য

  • আয়োজক: বাংলা উইকিসংযোগ
  • সময়কাল: ১ ডিসেম্বর ২০২৫ – ৫ জানুয়ারি ২০২৬
  • ধরন: অনলাইন নিবন্ধ প্রতিযোগিতা
  • প্রকল্প: বাংলা উইকিপিডিয়া
  • বিষয়: শিশু-সম্পর্কিত নিবন্ধ
  • লক্ষ্য: শিশু বিষয়ক নিবন্ধ তৈরি, অনুবাদ ও মানোন্নয়ন
  • অংশগ্রহণ: উইকিমিডিয়া অ্যাকাউন্টধারী সবার জন্য উন্মুক্ত
  • পুরস্কার: গিফট ভাউচার, মুদ্রিত সনদপত্র ও ডিজিটাল সনদপত্র

প্রতিযোগিতায় অংশ নিন