আল রিয়াজ উদ্দীন
আল রিয়াজ উদ্দীন একজন বাংলাদেশী উইকিমিডিয়ান, যিনি ২০১৭ সাল থেকে উইকিপিডিয়া ও এর বিভিন্ন সহ-প্রকল্পে সক্রিয়ভাবে অবদান রাখছেন। বর্তমানে তিনি বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও ব্যবহারকারী পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বাংলা উইকিসংযোগ -এর কমিউনিকেশন লিড এবং উইকিমিডিয়া বাংলাদেশের সাময়িকী উইকিবার্তার সহ-সম্পাদক হিসেবে যুক্ত আছেন। মুক্ত জ্ঞানের প্রসারে তিনি উইকিঅভিধান ভুক্তি প্রতিযোগিতা, উইকি লাভস চিলড্রেন, ইসলাম বিষয়ক এডিটাথন ও ‘লক্ষ্য এবার লক্ষ’-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ও এডিটাথনে আয়োজক, সমন্বয়ক ও পর্যালোচকের ভূমিকা পালন করেছেন।