এই প্রকল্পটি সমাপ্ত হয়েছে। নতুন করে আর অংশগ্রহণ করা যাবে না।

উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলা উইকিভ্রমণে নতুন নিবন্ধ তৈরি ও মানোন্নয়নের মাসব্যাপী প্রতিযোগিতা।

উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত মাসব্যাপী একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উইকিভ্রমণের নীতিমালা ও রচনাশৈলী অনুসারে মৌলিক নিবন্ধ এবং অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিভ্রমণ থেকে নতুন নিবন্ধ তৈরি করা হয়।

উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৫
ছবি: Sumon Mallick, সিসি বাই-এসএ ৪.০, উইকিমিডিয়া কমন্স

নিয়মাবলি

  • অংশ নিতে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে; আইপি থেকে করা সম্পাদনা গণ্য হয় না।
  • নির্ধারিত নিবন্ধ তালিকা থেকে পাতা বেছে নিয়ে ইংরেজি সংস্করণ থেকে অনুবাদ করতে হবে। জমা না দিয়ে তিনটির বেশি পাতা ধরে রাখা যাবে না।
  • মৌলিক নিবন্ধও তৈরি করা যাবে, তবে উইকিভ্রমণের উল্লেখযোগ্যতা ও রচনাশৈলী সঠিকভাবে অনুসরণ করে।
  • পাতাগুলো সম্পূর্ণ অনুবাদ করতে হবে; অসম্পূর্ণ বা অর্ধ-অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  • যান্ত্রিক বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়।

সময়সীমা ও পুরস্কার

প্রতিযোগিতাটি ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলে। ন্যূনতম একটি নিবন্ধ অনুবাদ করে গৃহীত করাতে পারলেই পাওয়া যায় ডিজিটাল সনদপত্র, আর শীর্ষ অংশগ্রহণকারীদের জন্য থাকে গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র।

প্রকল্পের বিবরণ

  • আয়োজক: বাংলা উইকিসংযোগ
  • সময়ক্রম: ১–৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ধরন: অনলাইন নিবন্ধ প্রতিযোগিতা
  • প্রকল্প: বাংলা উইকিভ্রমণ
  • হ্যাশট্যাগ: #bnwikivoyage
  • অংশগ্রহণ: উন্মুক্ত