আসন্ন
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলা উইকিভ্রমণে নতুন নিবন্ধ তৈরি ও মানোন্নয়নের মাসব্যাপী প্রতিযোগিতা।
উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলা উইকিসংযোগ আয়োজিত মাসব্যাপী একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় উইকিভ্রমণের নীতিমালা ও রচনাশৈলী অনুসারে মৌলিক নিবন্ধ এবং অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিভ্রমণ থেকে নতুন নিবন্ধ তৈরি করা হয়।

ন্যূনতম একটি নিবন্ধ অনুবাদ করে গৃহীত করাতে পারলেই পাওয়া যায় ডিজিটাল সনদপত্র।
নিয়মাবলি
- অংশ নিতে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে; আইপি থেকে করা সম্পাদনা গণ্য হয় না।
- অংশগ্রহণকারী অনুচ্ছেদে নিজের নাম যুক্ত করে নির্ধারিত নিবন্ধ তালিকা থেকে পাতা বেছে নিতে হবে। জমা না দিয়ে একসঙ্গে তিনটির বেশি নিবন্ধ ধরে রাখা যাবে না।
- মৌলিক নিবন্ধও তৈরি করা যাবে, তবে উইকিভ্রমণের উল্লেখযোগ্যতা ও রচনাশৈলী সঠিকভাবে অনুসরণ করে।
- পাতাগুলো সম্পূর্ণ অনুবাদ করতে হবে; অসম্পূর্ণ বা অর্ধ-অনুবাদ গ্রহণযোগ্য নয়।
- যান্ত্রিক বা কৃত্রিম বুদ্ধিমত্তার সরাসরি অনুবাদ গ্রহণযোগ্য নয়।
সময়সীমা ও পুরস্কার
প্রতিযোগিতাটি ২৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলে। গৃহীত নিবন্ধের মোট শব্দসংখ্যার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। শীর্ষ দশজনের জন্য থাকে বই বা গিফট ভাউচার — প্রথম স্থানের জন্য ৬,০০০ টাকা থেকে শুরু করে ষষ্ঠ থেকে দশম স্থানের জন্য ৫০০ টাকা — সঙ্গে মুদ্রিত সনদপত্র। ন্যূনতম একটি নিবন্ধ গৃহীত হলেই ডিজিটাল সনদপত্র, এবং নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য মোবাইল ইন্টারনেট সহায়তার ব্যবস্থাও থাকে।
প্রকল্পের বিবরণ
- আয়োজক: বাংলা উইকিসংযোগ
- সময়ক্রম: ২৭ সেপ্টেম্বর ২০২৬ – ২৭ অক্টোবর ২০২৬
- ধরন: অনলাইন নিবন্ধ প্রতিযোগিতা
- প্রকল্প: বাংলা উইকিভ্রমণ
- হ্যাশট্যাগ: #bnwikivoyage
- অংশগ্রহণ: উন্মুক্ত