এই প্রকল্পটি সমাপ্ত হয়েছে। নতুন করে আর অংশগ্রহণ করা যাবে না।

উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৫

বাংলা উইকিবইয়ে অনুবাদের মাধ্যমে নতুন বই তৈরির লক্ষ্যে বাংলা উইকিসংযোগ আয়োজিত বার্ষিক লিখন প্রতিযোগিতা।

উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৫ বাংলা উইকিবইয়ে আয়োজিত একটি বার্ষিক নতুন বই লিখন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অনুবাদের মাধ্যমে ইংরেজি উইকিবই থেকে নতুন বই তৈরি করা হয়।

উইকিবই লিখন প্রতিযোগিতা ২০২৫
চিত্র: চর্যাপদ-এর ৩৯ নং পৃষ্ঠা, উইকিমিডিয়া কমন্স

নিয়মাবলি

  • অংশ নিতে অ্যাকাউন্টে লগ-ইন করতে হবে; আইপি থেকে করা সম্পাদনা গণ্য হয় না।
  • অংশগ্রহণকারী অনুচ্ছেদে নিজের নাম যুক্ত করে নির্ধারিত বইয়ের তালিকা থেকে পাতা বেছে নিতে হবে।
  • পাতাগুলো সম্পূর্ণ অনুবাদ করতে হবে; অসম্পূর্ণ বা অর্ধ-অনুবাদ গ্রহণযোগ্য নয়।
  • যান্ত্রিক বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়; অনুবাদক ব্যবহার করলে নিজে পড়ে সংশোধন করে নিতে হবে।
  • যত খুশি তত পাতা অনুবাদ করা যাবে।
  • পর্যালোচকরাও অংশ নিতে পারবেন, তবে নিজের তৈরি পাতা নিজে পর্যালোচনা করতে পারবেন না।

সময়সীমা ও পুরস্কার

প্রতিযোগিতাটি ৭ মে ২০২৫ থেকে ৭ জুন ২০২৫ পর্যন্ত চলে। শীর্ষ দশজন অবদানকারীর জন্য থাকে গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র, আর ন্যূনতম একটি বই অনুবাদ করে গৃহীত করাতে পারলেই পাওয়া যায় ডিজিটাল সনদপত্র।

প্রকল্পের বিবরণ

  • আয়োজক: বাংলা উইকিসংযোগ
  • সময়ক্রম: ৭ মে ২০২৫ – ৭ জুন ২০২৫
  • ধরন: অনলাইন লিখন প্রতিযোগিতা
  • প্রকল্প: বাংলা উইকিবই
  • হ্যাশট্যাগ: #bnwikibooks
  • অংশগ্রহণ: উন্মুক্ত