এই প্রকল্পটি সমাপ্ত হয়েছে। নতুন করে আর অংশগ্রহণ করা যাবে না।

উক্তি প্রতিযোগিতা ২০২৫

উক্তির ভুক্তিসংখ্যা বৃদ্ধি করে বাংলা উইকিউক্তির মানোন্নয়নের লক্ষ্যে বাংলা উইকিসংযোগ আয়োজিত একটি অনলাইন প্রতিযোগিতা।

উক্তি প্রতিযোগিতা ২০২৫ বাংলা উইকিউক্তিতে আয়োজিত একটি অনলাইন প্রতিযোগিতা। উক্তির ভুক্তিসংখ্যা বৃদ্ধি করে বাংলা উইকিউক্তির মানোন্নয়ন করাই এই প্রতিযোগিতার উদ্দেশ্য। ২০২৪ সালে শুরু হওয়া এই আয়োজন এবার দ্বিতীয় বছরে পদার্পণ করেছে।

উক্তি প্রতিযোগিতা ২০২৫
ছবি: Dread83, পাবলিক ডোমেইন, উইকিমিডিয়া কমন্স

অংশগ্রহণের পদ্ধতি

নিজের পছন্দমতো উল্লেখযোগ্য যেকোনো ব্যক্তি বা বিষয় নিয়ে এক বা একাধিক উক্তির পাতা তৈরি করে জমা দিতে হবে। নাটক, চলচ্চিত্র, গান, বই, গল্প, কবিতা ও উপন্যাস এই প্রতিযোগিতার আওতার বাইরে। নতুনদের জন্য টিউটোরিয়াল ও নিবন্ধ তালিকা দেওয়া আছে।

নিয়মাবলি

  • প্রতিটি নতুন পাতায় কমপক্ষে ১৫০টি শব্দ ও ৩টি বা তার বেশি উক্তি থাকতে হবে।
  • প্রতিটি উক্তির নির্ভরযোগ্য উৎস উল্লেখ করা বাধ্যতামূলক।
  • বিদেশি ব্যক্তির উক্তি সাবলীল বাংলায় অনুবাদ করে যোগ করতে হবে।
  • বিশ্বের যেকোনো স্থান থেকে নিজের উইকিমিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে অংশ নেওয়া যাবে।
  • পর্যালোচকরাও অংশ নিতে পারবেন, তবে নিজের তৈরি পাতা নিজে পর্যালোচনা করতে পারবেন না।

সময়সীমা ও পুরস্কার

প্রতিযোগিতাটি ৭ এপ্রিল ২০২৫ থেকে ৭ মে ২০২৫ পর্যন্ত চলে। মোট যোগকৃত শব্দসংখ্যার ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হয়। শীর্ষ অংশগ্রহণকারীদের জন্য থাকে গিফট ভাউচার ও মুদ্রিত সনদপত্র, আর গৃহীত অবদানের ভিত্তিতে দেওয়া হয় ডিজিটাল সনদপত্র।

প্রকল্পের বিবরণ

  • আয়োজক: বাংলা উইকিসংযোগ
  • সময়ক্রম: ৭ এপ্রিল ২০২৫ – ৭ মে ২০২৫
  • ধরন: অনলাইন প্রতিযোগিতা
  • প্রকল্প: বাংলা উইকিউক্তি
  • হ্যাশট্যাগ: #bnwikiquote, #qc2025
  • অংশগ্রহণ: উন্মুক্ত